• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৩ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

কবি কাজী নজরুল ইসলামের লক্ষ্মীপুর আগমনের শতবর্ষ পূর্তি এবং ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল থেকে নজরুল একাডেমী লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় সদর উপজেলার অর্ধশত বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। চারুকলা ও সাহিত্যচর্চাকে উৎসাহিত করতে আয়োজিত এই প্রতিযোগিতায় আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও রচনা প্রতিযোগিতার-এ ৪টি ইভেন্টে প্রায় ৩০০ জন শিক্ষার্থী নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে।

এ সময় আয়োজিত প্রতিযোগিতা পরিদর্শন করেন নজরুল একাডেমী লক্ষ্মীপুর জেলার উপদেষ্টা প্রফেসর জেড এম ফারুকী, প্রফেসর জাকির হোসেন, প্রফেসর মোবাশ্বের আহমদ ও শিক্ষক আবুল মোবারক ভূঁইয়া।আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সেলিম উদ্দিন নিজামী, সাধারণ সম্পাদক অধ্যাপক কার্তিক সেন গুপ্ত সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হেলাল উদ্দিন মাহমুদ, এসএম জাহাঙ্গীর, লুৎফুল কবির চৌধুরী লিটন, সঙ্গীত প্রতিযোগিতায় লিপিকা সেনগুপ্ত, সুনন্ধা কর, মাহতাবউদ্দিন আরজু, নৃত্যে আব্দুল লতিফ শাকিল, মোঃ ফারুক, নিজাম উদ্দিন মোহন ও রচনায় মোঃ আবদুল কাদের, মাসুমা সুলতানা, অপু চন্দ্র দাস।

আয়োজকরা জানান, প্রেম-সংগ্রাম-বিপ্লবের প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত লক্ষ্মীপুরে তার আদর্শ ও সৃষ্টিশীল কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পরবর্তীতে পুরস্কার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category