রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
৭ আগস্ট (শুক্রবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৭ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২২ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৮ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৭২ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৫ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১২ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৫ জন এবং উত্তরা বিভাগ কর্তৃক ৫৩ জনকে গ্রেফতার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।