• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে ফরিদপুরে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু দ্বিতীয়বারের মতো দেশসেরা গলাচিপা, চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউএনও ইজাজুল হক সমঝোতায় ফিরল সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম, স্বাভাবিক ফিরে এল স্বস্তি গলাচিপায় বন্ধ হলো মেধাবী ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর যশোরে ৩৮ কেজি গাজাসহ ২ আটক হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৪৭ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুরে বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা শাহাজাহান মেম্বারকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার (ওসি-তদন্ত) শফিকুর রহমান।

এর আগে শুক্রবার রাতে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা পুলিশ শাহাজাহান মেম্বারকে আটক করে লক্ষ্মীপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে শাহাজাহান আত্মগোপনে চলে যান। আটকের সময় শাহাজাহান সোনাইমুড়ী তার নিকটতম আত্মীয় মৃত্যুর সংবাদ পেয়ে, সেখানে গেলে পুলিশ তাকে আটক করে। নোয়াখালী পুলিশ সুপার বিষয়টি লক্ষ্মীপুর পুলিশ সুপারকে জানান। পরে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ গিয়ে শাহজাহানকে গ্রেপ্তার করে।

ওসি তদন্ত শফিকুর রহমান আরও জানান, শাহজাহান মেম্বারকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category