• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লির বিমান থেকে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক ১৪৪ বোতল মদসহ ইসলামী আন্দোলনের কর্মী আটক যশোরের তাজমিন হত্যাকান্ডের আসামী সুমন গ্রেপ্তার নবাবগঞ্জে অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী খুলনায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য,পুলিশের তালিকায় ২৫০ কিশোর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

১৪৪ বোতল মদসহ ইসলামী আন্দোলনের কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক / ৫ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাজধানীর প্রগতি সরণী এলাকা থেকে ১৪৪ বোতল বাংলা মদসহ ইসলামী আন্দোলনের এক কর্মীকে আটক করেছে গুলশান ট্রাফিক বিভাগ।

আজ সকাল ৯টার দিকে প্রগতি সরণীতে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় এ ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার হোসেন।

টিআই দেলোয়ার হোসেন জানান, চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশাকে সিগন্যাল দেওয়া হলে ভেতর থেকে এক ব্যক্তি দ্রুত পালিয়ে যান। এতে সন্দেহ হলে সিএনজিটি তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে ৩টি বস্তায় মোড়ানো অবস্থায় ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়।

পরে সিএনজিতে থাকা অপর এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ইসলামী আন্দোলনের কর্মী বলে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category