• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন

ইউনাইটেড ডেস্ক / ৩ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম নগরীর চশমা হিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৬ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত দুইটার পর এই ঘটনা ঘটে।

জানা যায় , ৬-৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন ছুটে আসে। এসময় দুর্বত্তরা পালিয়ে যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, সিসি ক্যামেরার ফুটেজে রাত ২টার দিকে ওই বাড়ির সামনে সাতজন তরুণ-যুবককে দেখা গেছে। তারা আগুন ধরানোর চেষ্টা করে। বাসার সামনে একটি পাইপলাইনে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ নেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্থানীয়দের ধারণা, এই ঘটনার জেরে নওফেলের বাড়িতেও আগুন দেয়া হয়েছে।

এদিকে, একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হওয়ায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category