• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী আজ জাতিসংঘ অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রি: পৃথক অভিযানে ২জনের কারাদণ্ড ও অর্থদণ্ড হোটেল দখলচেষ্টায় বিএনপি নেতাসহ ৬জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা অভিনেত্রী বাঁধনের ওপর ইতালিতে নিষিদ্ধ আ.লীগের হামলা ইয়েমেনের কারাগারে বিমান হামলার অভিযোগ সৌদির বিরুদ্ধে চক্রান্তকারীরা ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে: রিজভী মক্কা চুক্তিতে রাশিয়া ইরানকে চায় বাস খাদে পড়ে শেরে বাংলা মেডিকেলের ২০ শিক্ষার্থী আহত

২৪ ঘন্টায় মমেকে আরো এক শিশুর মৃত্যু

ইউনাইটেড ডেস্ক / ১০৯ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালটিতে হাম ও উপসর্গ নিয়ে ৬৮ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।

তিনি জানান, মারা যাওয়া মেয়ে শিশুর বয়স ৯ মাস। ময়মনসিংহ সদর উপজেলার পুতিয়ালীর চর এলাকায় তার বাড়ি। সে হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ২০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৬ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে ৮৫ শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৩ হাজার ২৫৪ শিশু চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ হাজার ১০১ শিশু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category