• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

বগুড়ায় বাসচাপায় ৬ জন নিহত

ইউনাইটেড ডেস্ক / ১২ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়ায় বাসচাপায় ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

৭ আগস্ট (শুক্রবার) ভোর পৌনে ৬টার দিকে এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে দুর্ঘটনায় ৬ জন নিহতের বিষয়টি জানা গেছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, হতাহত সবাই শ্রমজীবী এবং স্থানীয় বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস আজ সকাল সাড়ে ছয়টার দিকে মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের একটি খুঁটিতে আঘাত করে। সেখানে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী লোকজন অপেক্ষা করছিলেন। বাসচাপায় ঘটনাস্থলে তিনজন নিহত এবং আরও অনেক আহত হন।

পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category