• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত হচ্ছে ৬ আগস্ট

ইউনাইটেড ডেস্ক / ১০ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাধারণ দর্শনার্থীদের জন্য আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট)  উন্মুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে অনলাইনে নির্ধারিত সময়ের (স্লট) বুকিংয়ের মাধ্যমে জাদুঘরে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।

৪ আগস্ট (মঙ্গলবার) সচিবালয়ে জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, “মানুষের ব্যাপক আগ্রহের কারণে প্রতিদিন নির্দিষ্টসংখ্যক দর্শনার্থীর জন্য সময়ভিত্তিক স্লট বরাদ্দ থাকবে। অনলাইনে আবেদন করে যে সময়ের অনুমোদন পাওয়া যাবে, সে সময়েই দর্শনার্থীদের জাদুঘরে প্রবেশ করতে হবে। কোনো দিনের সব স্লট পূর্ণ হয়ে গেলে আবেদনকারীকে পরবর্তী দিনের জন্য বুকিং করতে হবে।”

উপদেষ্টা জানান, ৬ আগস্ট থেকেই টিকিটের বিনিময়ে জাদুঘরে প্রবেশ করা যাবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রী উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘর পরিদর্শনের বিশেষ সময় রাখা হবে, যাতে তারা জাদুঘর ঘুরে দেখে প্রতিবেদন প্রস্তুত করতে পারেন। এছাড়া, উদ্বোধনের প্রথম দিনটি শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন দেশাত্মবোধক গান সৃষ্টির লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে একটি গানের প্রতিযোগিতার আয়োজন করে। এতে ১০০টির বেশি নতুন গান জমা পড়ে। যাচাই-বাছাই শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট ২০টি গান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।”

তিনি জানান, আগামী ৫ আগস্ট শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কনসার্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। একই অনুষ্ঠানে প্রথম তিনটি বিজয়ী গান পরিবেশনের পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক আয়োজনও থাকবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী,  প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ অন্যরা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category