• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

৩০সেপ্টেম্বর পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় দিল ইসি

ইউনাইটেড ডেস্ক / ২১ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সাতটি নিবন্ধিত রাজনৈতিক দলকে ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ের মধ্যে হিসাব জমা না দিলে আইন অনুযায়ী দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

২৩ আগস্ট (রোববার) ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা এ তথ্য জানান।

ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নিয়ম রয়েছে। এ বছর ৬০টি নিবন্ধিত দলের মধ্যে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি দল নির্ধারিত সময়ে হিসাব জমা দেয়। আরও আটটি দল সময় বাড়ানোর আবেদন করে।

পরবর্তী সময়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ১৩ আগস্ট তাদের হিসাব জমা দেয়। ফলে বর্তমানে সাতটি দল এখনো কোনো হিসাব জমা দেয়নি।

হিসাব জমা না দেওয়া দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ জাসদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দলগুলোর সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হিসাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দল টানা তিন বছর নির্ধারিত আয়-ব্যয়ের হিসাব বা প্রয়োজনীয় তথ্য জমা দিতে ব্যর্থ হলে তাদের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category