• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

পুলিশের বিশেষ অভিযানে ৩৯ হাজার গ্রেপ্তার

ইউনাইটেড ডেস্ক / ৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সারাদেশে বিশেষ অভিযানে গত এক মাসে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছে ১ লাখ ২ হাজার ৭২২ জন। সব মিলিয়ে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জন গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ হেডকোয়ার্টার জানায়, পুলিশ এ সময়ে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০ টি চকলেট বাজি উদ্ধার করেছে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ১০১টি, শুটারগান ৩৫টি, এলজি ৩৮টি, রিভলবার ১৯টি, বন্দুক ৯২টি, পাইপগান ১৫টি, শটগান ৭টি, রাইফেল তিনটি, এসএমজি দুটি, এয়ারগান ১২টি ও পেনগান একটি।

এছাড়া, পুলিশ ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদক জাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে। এসব মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের ও ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category