• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সম্পত্তির জন্য ছেলের মারধরে মা হাসপাতালে!

লক্ষ্মীপুর প্রতিনিধি: / ২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সম্পত্তির জন্য আকলিমা আক্তার রোজি নামে নারীকে মারধরের অভিযোগ উঠেছে তার ছেলে রাজু হোসেনের বিরুদ্ধে। আজ সোমবার বিকেলে সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা রোজি ঘটনাটি সাংবাদিকদের জানিয়েছেন।

এর আগে রবিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার দেওপাড়া এলাকার পুরাতন মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রোজি দেওপাড়া এলাকার কলার আড়তের ব্যবসায়ী জহিরুল ইসলাম খোকনের স্ত্রী। অভিযুক্ত রাজু ভুক্তভোগী রোজির প্রথম সংসারের ছেলে।

রোজির সঙ্গে কথা বলে জানা গেছে, রোজির প্রথম সংসারের ছেলে রাজু। দীর্ঘদিন ধরে রাজু তার কাছে জায়গা-জমি লিখে নেওয়ার চেষ্টা করে আসছে। এক পর্যায়ে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপও সৃষ্টি করে। এ নিয়ে বিরোধও হয়েছিল একাধিকবার। তবে রোজি কোনোভাবেই সম্পত্তি লিখে দিতে রাজি হয়নি। ঘটনার সময় রাজু তার স্ত্রী তাসলিমাকে নিয়ে রোজির কাছে আসে। একপর্যায়ে তারা সম্পত্তির লিখে দেওয়ার জন্য জোরাজুরি করে। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে রাজু তার মাকে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

আকলিমা আক্তার রোজি বললেন, সম্পত্তির জন্য রাজু আমাকে পিটিয়ে আহত করেছে। পরে আমার ঘরে থাকা নগদ টাকা ও কিছু স্বর্ণালংকার নিয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এদিকে অভিযুক্ত রাজু হোসেন ও তার স্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব বললেন, ঘটনাটি জানা নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category