• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

এনসিসি ব্যাংক ও পিকেএসএফের চুক্তি

বাণিজ্য ডেস্ক / ১৪ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারণ এবং ঋণপ্রবাহ সহজতর করার লক্ষ্যে সম্প্রতি এনসিসি ব্যাংক পিএলসি এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মধ্যে চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এসময় এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় পিকেএসএফ-এর গ্যারান্টি সহায়তায় এনসিসি ব্যাংক পিকেএসএফ-এর তালিকাভুক্ত অংশীদার সংস্থাগুলোকে ঋণসুবিধা প্রদান করবে।পরবর্তীতে এসব অংশীদার সংস্থা দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে এই অর্থ বিতরণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category