• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

মেট্রো স্টেশনের নিচে থেকে হাত বোমা উদ্ধার

ইউনাইটেড ডেস্ক / ৮ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ছাতার ভেতরে মোড়ানো অবস্থায় থাকা দুইটি টাইম বোমা উদ্ধার করা হয়েছে রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক থেকে। পরে সেগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড় ৭টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের (শাপলা চত্বর-সংলগ্ন) নিচের সড়কে বোমাগুলো দেখতে পান পথচারীরা।

মতিঝিল থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম বলেছেন, “এ বস্তুটি কে বা কাহারা রেখে গেছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে।”

পুলিশ জানিয়েছে, ছাতার ভেতর লাল বাতি মিটমিট করে জ্বলতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। এর মধ্যে ডিটোনেটর ও বিস্ফোরকদ্রব্য ছিল। তা পরে নিস্ক্রিয় করে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।

বোমাসদৃশ বস্তুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের সড়কে যান চলাচল সীমিত করে। রাত ৮টা ৫ মিনিট থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে অন্তত দুটি বোমাসদৃশ বস্তু সফলভাবে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, বিকট বিস্ফোরণের শব্দে এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন এবং কে বা কারা বস্তুগুলো রেখে গেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category