• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

এনসিপির পদযাত্রা স্থগিত

ইউনাইটেড ডেস্ক / ০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালী উপজেলায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

সোমবার (২৭ জুলাই) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

পূর্বসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ৩টায় ভেড়ামারা উপজেলা এবং সন্ধ্যা ৬টায় কুমারখালী উপজেলায় এ পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিবৃতিতে বলা হয়, অনিবার্য কারণে এনসিপির দক্ষিণাঞ্চলের আওতাধীন কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালী উপজেলার মঙ্গলবারের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করা হয়েছে। তবে পরদিন বুধবার (২৯ জুলাই) পূর্বঘোষিত সূচি অনুযায়ী মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শহরে বেলা ৩টায় এবং মানিকগঞ্জ সদরে সন্ধ্যা ৬টায় ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।

এদিকে এনসিপির উত্তরাঞ্চলের কর্মসূচি অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা শহরে এবং বিকেল ৫টায় হবিগঞ্জ সদরে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহম্মেদ জানান, “অনিবার্য কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তে কুষ্টিয়ার দুই উপজেলার মঙ্গলবারের পদযাত্রা স্থগিত করা হয়েছে। এর নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।”

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৬ জুলাই থেকে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category