• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

জুলাই সনদ নিয়ে বিএনিপ প্রতিশ্রুতি রক্ষা করেনি: গোলাম পরওয়ার

দিনাজপুর প্রতিনিধি / ১১ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই বিপ্লবের পরও জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এর মধ্যদিয়ে জাতিকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি বিএনিপ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট: জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, “দেশের সবচেয়ে বড় সংকট হলো, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন না করা। বিএনপি জাতির সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা তা রক্ষা করেনি। এ কারণে জনগণকে তাদের অধিকার আদায়ে আবারো রাজপথে নামতে হবে।”

তিনি বলেন, “বিএনপি বলছে, সংবিধানের বাইরে কিছু করা যাবে না। অথচ যে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে, সেই নির্বাচনও সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হয়নি।”

দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং জাগপার সহ-সভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category