• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

ডিএমপির ২ থানায় নতুন ওসি

ইউনাইটেড ডেস্ক / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

রাজধানীর কাফরুল ও ভাষানটেক থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। একইসঙ্গে দুই থানার বর্তমান ওসিদের ডিএমপির পৃথক ইউনিটে বদলি করা হয়।

‎২২ জুলাই (বুধবার) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

‎আদেশ অনুযায়ী, কাফরুল থানার বর্তমান ওসি মো. সাজ্জাদ হোসেনকে ডিএমপির ট্র্যান্সন্যাশনাল ক্রাইম বিভাগে এবং ভাষানটেক থানার বর্তমান ওসি মো. আসলাম হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলামকে কাফরুল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামকে ভাষানটেক থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

‎ডিএমপির কার্যালয় আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এই বদলি ও পদায়ন করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category