• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ফিল্টার স্থাপন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের

লক্ষ্মীপুর প্রতিনিধি: / ১৫ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ পানি পানের সুযোগ নিশ্চিত করতে লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক সুপেয় পানির ফিল্টার স্থাপন কার্যক্রম শুরু করেছে জেলা ছাত্রদল।
বুধবার (২২ জুলাই) সকালে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ফিল্টার স্থাপনের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে লক্ষ্মীপুরের অধিকাংশ বিদ্যালয় ও কলেজে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়, পৌর শহীদ স্মৃতি একাডেমি, জনকল্যাণ একাডেমি, লক্ষ্মীপুর সরকারি কলেজ, দত্তপাড়া ডিগ্রি কলেজ, জনতা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব হাসিবুর রহমান অভি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরন হোসেন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন শুভ, ফয়েজ আহাম্মেদ, রাকিব হোসেন, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাসিব গাজীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ফিলটার থেকে পানি সংগ্রহ করছেন এক নারী শিক্ষার্থী।

সুপেয় পানির ফিল্টার স্থাপন করায় উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, ‘বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকায় আমাদের অনেক উপকার হবে। বিশেষ করে গরমের সময় নিরাপদ পানি পান করা সহজ হবে। এ উদ্যোগ আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ছাতদলেকে ধন্যবাদ জানান তারা।

শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ফিল্টার স্থাপনের উদ্যোগ প্রশংসনীয়। এতে শিক্ষার্থীরা নিরাপদ পানি পান করতে পারবে এবং পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিও কমবে।

জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হবে। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category