• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

লক্ষ্মীপুরে নজরুলের সুর ও বাণীতে মুখরিত “বর্ষায় নজরুল” অনুষ্ঠান

হাসিবুর রশীদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: / ২৪ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা ও সাহিত্যকর্মের পসরা সাজিয়ে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা “বর্ষায় নজরুল”। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই ব্যতিক্রমী আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি, লক্ষ্মীপুর।

​অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুলের সাম্য, মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা এবং তার বিদ্রোহী ও প্রেমের সৃষ্টিশীল বিভিন্ন দিক তুলে ধরেন স্থানীয় শিল্পীরা। শিল্পীদের চমৎকার পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের বিমোহিত করে। নজরুলচর্চার মাধ্যমে কবির আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় এই আয়োজন থেকে।

​সাংস্কৃতিক পরিবেশনা শেষে জেলা কালচারাল অফিসার মনিরুজ্জামান মনির-এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান।

সাংস্কৃতিক কর্মী তাপস শর্মা বাপ্পি ও রাফি নাহিদ-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার আরিফুল ইসলাম, রবীন্দ্র সঙ্গীত সম্মিলনের উপদেষ্টা সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, সভাপতি স্বপন দেবনাথ, জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, জাসাসের জেলা সভাপতি ড্যানি চৌধুরী শাকিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category