• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সবুজবাগে পলাশ নামক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা

ইউনাইটেড ডেস্ক / ১০ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

রাজধানীর সবুজবাগে পলাশ (৩৪) নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সবুজবাগের রাজারবাগ বাজার পানির পাম্প সংলগ্ন একটি মুদি দোকানের সামনে হামলার শিকার হন তিনি।  রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) মারা যান তিনি।

নিহত পলাশ সে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। পরিবারের সঙ্গে পলাশ সবুজবাগের ৭১ নং মাদারটেক এলাকায় থাকতেন।  হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী হীরা জানান, রাত সাড়ে ৭টার দিকে রাজারবাগ বাজারের পানির পাম্পের পাশে একটি মুদি দোকানে বসেছিলেন পলাশ। এ সময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় রয়েল, সবুজ, নাঈমসহ ১০-১২ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে পলাশকে কুপিয়ে আহত করে। এতে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হামলাকারীরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে দুটি আঘাত করে পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মাদ ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category