• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

প্রতারণার মামলায় গ্রেপ্তার রিজেন্ট সাহেদ

ইউনাইটেড ডেস্ক / ২৭ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

বহুল বিতর্কিত ও আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ আহমেদকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, সাহেদের বিরুদ্ধে পল্লবী থানার পরোয়ানা রয়েছে। ওই মামলায় তাকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গ্রেফতার করে। তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। একটি প্রতারণার মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে এ পরোয়ানা জারি হয়।

দুর্নীতি ও করোনা সার্টিফিকেট জলিয়াতের ঘটনাসহ ৯৬ মামলার আসামি রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ আদালত থেকে জামিন পেয়ে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ‍বের হন।

জানা গেছে, সাহেদের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা ছিল। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। সবকটি মামলাতেই তাকে জামিন দেওয়া হলে কারা কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর তাকে মুক্তি দেয়।

২০২০ সালের ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তার নামে প্রতারণা, অনিয়মের নানা অভিযোগ সামনে আসতে থাকে। পরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক মামলা হয়। কারাগারে থাকাকালে ২০২০ সালের ৫ নভেম্বর সম্পদের হিসাব চেয়ে সাহেদকে নোটিশ পাঠায় দুদক। নোটিশের ২১ কার্য দিবসের মধ্যে তাকে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category