• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

ইয়াবাসহ দুই নারী আটক

ইয়ানূর রহমান, বেনাপোল প্রতিনিধি: / ১০০ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শার্শার বেনাপোল পোর্ট থানা-পুলিশের বিশেষ অভিযানে ৭১ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতা হলেন, নারায়ণপুর কেলেরকান্দা গ্রামের সালমা খাতুন (৩৮) এবং আমেনা খাতুন (৪৫)।

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণপুর কেলেরকান্দা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নারায়ণপুর কেলেরকান্দা গ্রামে পলাতক আসামি ফিরোজের বসতবাড়ির শয়নকক্ষে অভিযান চালানো হয়। এ সময় নারী পুলিশের সহায়তায় সালমা ও আমেনাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অপর এক আসামি কৌশলে পালিয়ে যান।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, আটক নারী আসামিদের রোববার (১৯ জুলাই) পুলিশ প্রহরায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category