প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের করপোরেট সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসি-এর গ্রাহক ও কর্মীরা রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে নতুন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী এবং রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মোহাম্মদ তাজিমুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক মো. আশিকুল হক তামিম, জেনারেল ম্যানেজার (সেলস) সৈয়দ নাভিল আদনান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।