• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে ফরিদপুরে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু দ্বিতীয়বারের মতো দেশসেরা গলাচিপা, চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউএনও ইজাজুল হক সমঝোতায় ফিরল সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম, স্বাভাবিক ফিরে এল স্বস্তি গলাচিপায় বন্ধ হলো মেধাবী ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর যশোরে ৩৮ কেজি গাজাসহ ২ আটক হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

খুলনার স্কুলছাত্রী নির্জনা হত্যায় বাবা গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি / ১০৫ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

খুলনার বসুপাড়া বাঁশতলার নিজ বাসায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা হত্যার মূল অভিযুক্ত তার বাবা আলীম হোসেন আকাশকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুর ৩টার দিকে ডুমুরিয়া উপজেলা সদরের আব্দুল কুদ্দুসের চায়ের দোকান থেকে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি এবং সদর থানা পুলিশের যৌথ আভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ৮ জুলাই রাতে নির্জনাকে (১৬) হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে যায়। খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। পরবর্তীতে নিহত নির্জনার মা সীমাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঘটনার বিস্তারিত উল্লেখ করে আদালতে জবানবন্দি দেন। মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে বাবা-মা তাকে হত্যা করেন।

হত্যার মূল অভিযুক্ত নিহতের বাবা আকাশ ঘটনার পর থেকে পলাতক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category