• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের

ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১৪ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের ব্যবসায়ীদের সাথ ঢাকা চেম্বারের সার্বিক স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ডিসিসিআই নিউ ধানমন্ডি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

সভায় ব্যবসায়ীরা জানান, বৈশি^ক বাণিজ্যে অস্থিরতা এবং অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মুখে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে, এবং নেতিবাচক প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে।

এ অবস্থা উত্তরণে ব্যবসা পরিচালন ব্যয় হ্রাস, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য সরকারী সেবা প্রাপ্তির প্রক্রিয়া অটোমেশন প্রবর্তন, ব্যাংক ঋণের সুদের হার হ্রাস ও এলসি খোলার প্রক্রিয়া সহজীকরণ করা, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করারা জোর দাবি জানান সভায় অংশ নেওয়া ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

সভায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ˆবদেশিক মুদ্রা বিনিয়োগ নীতি বিভাগ) মাহমুদুন নবী, জাতীয় রাজস্ব বোর্ড র্(এনবিআর)-এর দ্বিতীয় সচিব (রাজস্ব নীতি) নুসরাত ফারজানা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উপ-পুলিশ কমিশনার (ক্রাইম বিভাগ) মো: তারেক জুবায়ের এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন|

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বার সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের ব্যবসায়ীরা অর্থনীতিতে বিশাল অবদান রাখলেও প্রশাসনিক জটিলতা, কর ও ভ্যাট সংক্রান্ত অস্পষ্টতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির মতো বিষয়গুলো তাঁদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে পণ্য পরিবহন খরচ বৃদ্ধি এবং শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীদের বিক্রয় বা টার্নওভার আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে, যা সামগ্রিক ব্যবসা প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে বলে তিনি মত প্রকাশ করেন|

তিনি উল্লেখ করেন, সম্প্রতি ঘোষিত জাতীয় বাজেটে উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা, শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে কর হ্রাস, সিএমএসএমইখাতের উন্নয়নে ৫ হাজার কোটি টাকা এবং পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল কর কাঠামো ঘোষণা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করছে|

তবে, রাজস্ব আহরণে বড় লক্ষ্যমাত্রা এবং বাজেট ঘাটতি পূরণে সরকারের ব্যাংক ঋণ নির্ভরতা বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত করছে যা বিনিয়োগ পরিবেশের জন্য উদ্বেগের বিষয় বলে জানান তাসকীন আহমেদ|

দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, ট্যাক্স লাইসেন্স সহ সিটি কর্পোরেশনের অন্যান্য সেবা প্রাপ্তিতে জনগনের হয়রানি কমাতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে, ফলে সময় ও অর্থ দুটোরই অপচয় রোধ হবে|

তিনি জানান, ডিসিসিআই’র প্রস্তাবের ভিত্তি শীঘ্রই দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ হতে ট্রেড লাইসেন্স নবায়ন সপ্তাহ শীঘ্রই ঢাকা চেম্বারে আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা উদ্যোক্তাদের ব্যবসা পরিচলনা কার্যক্রম আরো সহজতর হবে| তবে হোল্ডিং ট্যাক্স সহ সিটি কর্পোরেশনের অন্যান্য ফি সময়মত পরিশোধে নগরবাসীকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান|

ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মো: তারেক জুবায়ের বলেন, দেশের অর্থনীতির চাকাকে চলমান রাখতে উদ্যোক্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধারাবাহিকতা কোনভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। চাঁদাবাজির হয়রানি প্রতিরোধে বাংলাদেশ পুলিশের পক্ষ হতে চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতার কার্যক্রম অব্যাহত রয়েছে।

যানজট নিরসনে রাজধানীর বেশকয়েকটি সড়কে ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নগরবাসীকে ¯^স্তি দিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সারা ঢাকা শহরে এ ধরনের প্রযুক্তি ব্যবহার নিশ্চিতে স্মার্ট পুলিশিং- স্মার্ট সিটি’ বিষয়ক একটি প্রকল্প গ্রহণের বিষয়েটি বাংলাদেশ পুলিশ সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে|

ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ বলেন, ˆবশি^ক সাপ্লাইচেইনে অস্থিরতা এবং স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতার ঘাটতির কারণে দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে কিছুটা মন্থর গতি পরিলক্ষিত হচ্ছে, তবে ৩ মাস অন্তর অন্তর ভ্যাট রিটার্ন প্রদানের গৃহীত উদ্যোগ ব্যবসায়ীদের ব্যবসা পরিচলনায় মূলধন বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে তিনি মত প্রকাশ করেন| সেই সাথে উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তি গ্রহণে এগিয়ে আসার উপর তিনি জোরারোপ করেন|

এনবিআরের দ্বিতীয় সচিব (রাজস্ব নীতি) নুসরাত ফারজানা বলেন, কর আহরণ এবং কর বিষয়ক প্রণোদনা প্রদান দুটোই সরকারের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং এনবিআর দুটোর মধ্যে সমš^য় সাধনের মাধ্যমে ব্যবসা সহজীকরণের জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে| তিনি উল্লেখ করেন, সম্প্রতি পাশ হওয়া অর্থ আইন ২০২৬’-এ ব্যবসা পরিচালন প্রক্রিয়া সহজীকরণে বেশকিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, যার সুফল দেশের উদ্যোক্তারা অতিদ্রুত লাভ করতে পারবেন|

তিনি আরো জানান, এনবিআর হতে সম্প্রতি জারী করা সার্কুলারের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন খাতে শর্তসাপেক্ষে ২০৩৫ সাল পর্যন্ত কর অব্যাহতির সুবিধা প্রদান করা হয়েছে এবং এখাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান|

মতবিনিময় সভার মুক্ত আলোচনায় উপস্থিত ব্যবসায়ীরা চশমা খাতে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানি সহজীকরণে নীতিমালা প্রণয়ন, রিয়েল এস্টেট খাতে সাইনিং মানির উপর আরোপিত কর হার হ্রাস, ফ্রিলেন্সার প্রমোটার এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ক নীতিমালা প্রণয়ন, ঢাকা আইডিসি কনটেইনার ডিপোতে নিয়মিত ভিত্তিতে বন্দর হতে কনটেইনার ওয়াগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category