• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

আজ টাঙ্গাইলে এনসিপির ‌জুলাই পদযাত্রা

ইউনাইটেড ডেস্ক / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ ৭ জুলাই (মঙ্গলবার) বিকেল ৩টায় টাঙ্গাইলের সখীপুরে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

পদযাত্রায় আরও যোগ দেবেন দলটির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলমসহ শীর্ষ নেতারা। এরপর সন্ধ্যা ৬টাই সদর পৌরসভায় পদযাত্রা ও সমাবেশ করবে দলটি।

এর আগে, গতকাল সোমবার (৬ জুলাই) গাজীপুরের কালীগঞ্জ থেকে শুরু হয় দলটির জুলাই পদযাত্রা। পরে সাভারের সমাবেশে বক্তব্য রাখার সময় হাতবোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন আহত হন।

হামলার বিচার দাবিতে সাভার মডেল থানা ঘেরাও করেন এনসিপি নেতাকর্মীরা। সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাসে এ কর্মসূচি থেকে সরে আসেন তারা।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলা ও সরকারি দলের দিকে আঙ্গুল তোলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category