• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

স্বর্ণের দাম ভরিপ্রতি বাড়ল ২২১৬

ইউনাইটেড ডেস্ক / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

টানা ২ দফা কমানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

২জুলাই (বৃহস্পতিবার) সকালে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সকাল ১০ টা থেকে কার্যকর হবে।

এতে বলা হয়, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে স্বর্ণালঙ্কারের ভ্যাটসহ দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন থেকে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম এখন ভরি প্রতি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category