• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো হেফাজতে ইসলামের হত্যাযজ্ঞ: হাসিনা-বেনজীরসহ ‘হেভিওয়েট’ ৪১ জন আসামি লক্ষ্মীপুরে ডাম্পট্রাক কাড়ল সাবেক ছাত্রদল নেতার প্রাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ ইনট্রা-ইউনিভার্সিটি রেটেড দাবা প্রতিযোগিতা ৩১ জুলাই কমিউনিটি ব্যাংকে এ-চালান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঢামেকের পেছন থেকে অজ্ঞাত ২ নারীর মরদেহ উদ্ধার সাবেক বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগে নতুন স্বপ্নের পথে দৃষ্টিহীন তরুণী শারমিন নরেন্দ্র মোদির আপত্তিকর ছবি সরাতে মরিয়া সাইবার পুলিশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: শঙ্কায় সাধারণ মানুষ

পুরোনো রুপে ফিরছেন ইমরান হাশমি

বিনোদন ডেস্ক / ৪৩ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

আবারও পর্দায় ফিরেছেন ইমরান হাশমি। বলিউডের জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন দিশা পাটানি। গল্পটা পুরোনো হলেও এবার মূল চরিত্রের অভিনেত্রীর সঙ্গে পরিবর্তন হচ্ছেন পরিচালক। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘আওয়ারাপনের দ্বিতীয় সংস্করণ নিয়ে ফিরছেন প্রযোজক মুকেশ ভাট।

বলিউডের কাল্ট সিনেমার কথা উঠলেই যে কয়েকটি ছবির নাম অনিবার্যভাবে আসে, তারমধ্যে অন্যতম ‘আওয়ারাপন’। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত মোহিত সুরি পরিচালিত এই গ্যাংস্টার-ঘরানার ট্র্যাজিক প্রেমের গল্পটি মুক্তির সময় বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে না পারলেও সময়ের সঙ্গে এটি দর্শকদের কাছে কাল্ট মর্যাদা অর্জন করে।

প্রায় ১৯ বছর পর সেই ছবির সিকুয়েল ‘আওয়ারাপন ২’ নিয়ে ফিরছেন প্রযোজক মুকেশ ভাট। তবে এবার পরিচালকের আসনে নেই মোহিত সুরি। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন নীতিন কাক্কর। ছবির প্রধান চরিত্রে আবারও থাকছেন ইমরান হাশমি। তাঁর সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন দিশা পাটানি। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে শাবানা আজমিকে।

সিনেমাটির টিজার আজ (রোববার) প্রকাশ পাচ্ছে। এটি দিয়েই শুরু হচ্ছে ছবির প্রচারণা। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির আগে টানা এক মাসব্যাপী চলবে ‘আওয়ারাপন ২’-এর প্রচার কার্যক্রম।

প্রথমে চলতি বছরের এপ্রিলেই সিনেমাটি মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়। বলিউডের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, ‘ধুরন্ধর’ ও ‘টক্সিক’এর মতো বড় বাজেটের ছবির সঙ্গে বক্স অফিস সংঘর্ষ এড়াতেই মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

‘আওয়ারাপন’ মানেই দর্শকদের কাছে তার কালজয়ী গান। তাই সিকুয়েলেও সংগীতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা। নতুন রোমান্টিক গানের পাশাপাশি প্রথম ছবির জনপ্রিয় ‘তো ফির আও’ এবং ‘তেরা মেরা রিস্তা’র নতুন সংস্করণও রাখা হতে পারে বলে জানা গেছে।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকি। বলিউড বিশ্লেষকদের মতে, ছবিটি ইমরান হাশমির ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। একই সঙ্গে দিশা পাটানির জন্যও এটি একটি বড় পরীক্ষা। কাল্ট একটি ফ্র্যাঞ্চাইজির অংশ হিসেবে দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category