• সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
মেয়ের নামে বরাদ্দের আবেদন

এমপিকে সতর্ক করল জামায়াত

নিউজ ডেস্ক / ২২ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

নড়াইল-২ আসনের সাংসদ আতাউর রহমান বাচ্চুর মেয়ের নামে তহবিল বরাদ্দ থাকায় সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানিয়েছেন।

গত শনিবার গণমাধ্যম সূত্রে জানা যায়, এমপিদের স্বেচ্ছাধীন তহবিল থেকে বরাদ্দ দিতে আতাউর রহমানের মেয়ে ফাইজার নাম তালিকায় দুই জায়গায় রয়েছে। এক জায়গায় বাবার নাম আতাউর রহমান এবং আরেক জায়গায় বাচ্চু লেখা হয়েছে। ওই দিন এমপি জানিয়েছিলেন, তাঁর অগোচরে ব্যক্তিগত সহকারী নাম দিয়েছে।

আজ তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দায়িত্ব পালনে অবহেলার কারণে তাঁর ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category