• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

২৪ ঘন্টায় ময়মনসিংহে হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক / ৩১ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ৫৮ জন শিশুর মৃত্যু হলো।

২৭ জুন (শনিবার) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত চার শিশুর মধ্যে তিনজনের বয়স ৪ মাস এবং একজনের বয়স ৮ মাস। চলতি মাসেই তাদের হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। শুক্রবার দুপুর ও রাতের বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর অফিসার ঝন্টু সরকার বলেন, বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে ৯৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন শিশুকে এই ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category