• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর নিখোঁজ

নারায়ণগঞ্জ প্রতিদিন / ৩৩ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান নিখোঁজ রয়েছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের অন্যতম নেতাও ছিলেন তিনি। রোবিবার (২১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড।

শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে নিখোঁজ রয়েছেন। তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রয়েছে। এই ঘটনায় জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় সাধারণ ডায়রি করেছেন।

‎মশিউর রহমান রিচার্ড জানান, শুক্রবার সন্ধ্যায় কালীরবাজার চারারগোপ এলাকা থেকে নিখোঁজ হন সাইদুর রহমান৷ এরপর থেকেই তার সন্ধান পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না মেলায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

বিষয়ে ‎নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, রোববার রাতে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। তার সন্ধানে আমাদের কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category