• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

কুলি হয়ে গেলেন ওমর সানী

বিনোদন ডেস্ক / ১৬০ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

ঢালিউড সিনেমা পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেতা ওমর সানী আবারও কুলির চরিত্রে অভিনয় করেছেন। প্রায় তিন দশক আগে এই অভিনেতা কুলির চরিত্রে অভিনয় করেছিলেন। এবারে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, ‘ব্ল্যাক’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তাকে এই চরিত্রে দেখা যাবে। সম্প্রতি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয়েছে।

ওমর সানী বলেন, “এটি ছোট পরিসরের কাজ হলেও এর ব্যাপ্তি অনেক বড়। আমি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছি। আমার জনপ্রিয় সিনেমা ‘কুলি’র সেই চরিত্রকে ঘিরেই এ চলচ্চিত্রের চিত্রনাট্য নির্মিত হয়েছে। প্রায় তিন দশক পর আবার নিজেকে কুলির চরিত্রে আবিষ্কার করেছি।”

‘ব্ল্যাক’ পরিচালনা করেছেন মহিন খান। চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির। নির্মাতার ভাষ্য, মাদকবিরোধী বার্তা নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে ওমর সানী একজন প্রতিবাদী কুলির চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সাইফুল ইসলাম এবং তার বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি। নির্মাতাদের পরিকল্পনা, চলতি বছরের শেষ দিকে অ্যামাজন প্রাইমে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category