• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে জামায়াতকে যুবদল সভাপতির পরামর্শ

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬
বদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বি: সংগৃহীত

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন।”

বুধবার (১৭ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

আবদুল মোনায়েম মুন্না বলেন, “বিএনপির একজন সংসদ সদস্যের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে হিজাববিরোধী বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।”

তিনি দাবি করেন, “সংশ্লিষ্ট সংসদ সদস্য তার বক্তব্যে হিজাব প্রসঙ্গই তোলেননি। অথচ বিষয়টি নিয়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে এবং বিভিন্ন স্থানে উস্কানিমূলক কর্মসূচি পালন করা হয়েছে।”

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ইসলামপ্রিয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। যে দলের প্রতিষ্ঠাতা এ কাজ করেছেন, সেই দলের ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড থাকতে পারে না।”

যুবদল সভাপতি আরো বলেন, “বিএনপি ইসলামের প্রতি আন্তরিক শ্রদ্ধাশীল।” এর প্রমাণ হিসেবে সমাবেশ চলাকালে আজানের সময় কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখার কথাও উল্লেখ করেন তিনি।

জামায়াতের উদ্দেশে মুন্না বলেন, “বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করবেন না। এ ধরনের সস্তা রাজনীতি পরিহার করুন এবং সুস্থ রাজনৈতিক চর্চায় ফিরে আসুন।”

তিনি সতর্ক করে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বা আপত্তিকর মন্তব্য করা হলে যুবদল তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।”

সমাবেশে যুবদলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category