• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আত্মহত্যা প্ররোচনা মামলায় সস্ত্রীক গাজী নজরুল গ্রেপ্তার তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার: জনগনের পাশে থাকা সরকারের দায়িত্ব বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের নাম, জেলা জুড়ে সমালোচনা জাবি প্রশাসনের বাজেট ১৮ লাখ, জাকসু করেছে ৩.৫ কোটির কাজ কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর মডেল থানা দেশের বাজারে জ্বালানি তেলের লিটারে বাড়লো ২০ টাকা জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার

ইউনাইটেড ডেস্ক / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পুলিশ দম্পতি গ্রেফতার হয়েছে। গ্রেফতার এএসআই সঞ্জয় সাহা ও পপি রানী সাহা সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

১৮ জুন (বৃহস্পতিবার) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৭ জুন (বুধবার) দুপুরে গৃহকর্মী মিলন দাসের (২৫) ওপর নির্যাতন চালায় পপি রানী সাহা। রান্নার সময় হাত থেকে তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করা হয়, এবং গরম কড়াই দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়। নির্যাতনের দৃশ্য জানালা দিয়ে দেখতে পেয়ে স্থানীয়রা মানবাধিকারকর্মীর সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। পরে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। এরপর তাকে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়।

ভিকটিমের মা মিনতি রানী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।

কেএমপির উপ পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, ‘ভিকটিমের মা মিনতী রানী বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category