• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক / ৪২ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি। তেহরান-ঢাকা সরাসরি ফ্লাইট চালু, মেডিকেল ট্যুরিজম সম্প্রসারণ এবং ইরানের উদ্যোগে বাংলাদেশে বিশ্বমানের একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি বাংলাদেশ ও ইরানের বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করে দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানোর আগ্রহের কথা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের সদিচ্ছা পুনর্ব্যক্ত করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মুহা. শফিউল আলম জানান, বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় ইরানের রাষ্ট্রদূত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাফল্য এবং ডা. শফিকুর রহমানের বিরোধীদলীয় নেতা হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান। পাশাপাশি আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন গঠনমূলক ও বুদ্ধিবৃত্তিক কাজের প্রশংসা করেন।

বৈঠকে ডা. শফিকুর রহমান সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানের নাগরিকদের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নিহতদের মাগফেরাত কামনা করেন এবং যুদ্ধের ফলে সৃষ্ট ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন।

শফিউল আলম জানান, যুদ্ধবিরতি ত্বরান্বিত করার লক্ষ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য ইরানকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি শান্তি আলোচনা এগিয়ে নিতে দেশটির গঠনমূলক ভূমিকার প্রশংসা করা হয় এবং চুক্তিটি কার্যকর থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় দুই পক্ষ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, তেহরান-ঢাকা সরাসরি ফ্লাইট চালু এবং মেডিকেল ট্যুরিজম নিয়ে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে ডা. শফিকুর রহমান ইরান সরকারের উদ্যোগে বাংলাদেশে বিশ্বমানের একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন।

ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করে দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানোর আগ্রহের কথা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের সদিচ্ছা পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন– বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর এবং ইরান দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর এসরাফিল আমিরি গোরজাদ্দিনি, কালচারাল কাউন্সেলর মাহদি মোলারস ও পাবলিক রিলেশনস অফিসার মাহফুজুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category