• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাইভায় বেশি নাম্বার রাখা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা দেবে: প্রধানমন্ত্রী দরদের অজুহাতে ধর্মীয় বিধান পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী আজ জাতিসংঘ অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রি: পৃথক অভিযানে ২জনের কারাদণ্ড ও অর্থদণ্ড হোটেল দখলচেষ্টায় বিএনপি নেতাসহ ৬জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতারণার মামলায় কারাগারে তৌহিদ আফ্রিদি

ইউনাইটেড ডেস্ক: / ৯৫ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬
তৌহিদ আফ্রিদি, ফাইল ছবি।

ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদিকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এই আদেশ দেন।

এদিকে আজ ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এরপরে বিচারক গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেন।

নথি থেকে জানা যায়, চাকরির সুযোগ দেওয়ার কথা বলে অনলাইন একটি চক্র গত ২০২৫ সালের ১৩ জানুয়ারি ভুক্তভোগীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। বিনিয়োগের নামে বিভিন্ন ধাপে অর্থ গ্রহণ করে তারা। তবে শুরুতে কিছু অর্থ ফেরত দিয়ে আস্থা অর্জনের পর বড় অঙ্কের টাকা নেওয়া হয়। শেষ পর্যন্ত মুনাফাসহ অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট দুই লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ ওঠে । এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ওয়ারী থানায় মামলা করেন।

এর আগে গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category