• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে রাজনৈতিক ও কুটনৈতিক সম্পর্ক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করবে

প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন আদনান আল রাজীব

বিনোদন ডেস্ক / ৪৪ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

কান চলচ্চিত্র উৎসবে ‘আলী’ চলচ্চিত্রের মাধ্যমে ইতিহাস গড়া নির্মাতা আদনান আল রাজীব এবার বড় পর্দার জন্য প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনার পর নতুন এই যাত্রার কথা তিনি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

এক পোস্টে আদনান আল রাজীব লিখেছেন, “অ্যাডভার্টাইজিং ক্যারিয়ারের একদম শুরুর দিকে আমি ‘কাছে আসার গল্প’ নামে একটি প্রেমের গল্প নির্মাণ করেছিলাম। সেই সময়ের প্রেক্ষাপটে সেটিই ছিল আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। তখন থেকেই মনে একটি স্বপ্ন জন্ম নিয়েছিল—একদিন নিজের একটি প্রেমের সিনেমা নির্মাণ করব।”

 

তিনি আরও লেখেন, “স্বপ্নেরও বয়স বাড়ে। সময়ের সঙ্গে অনেক বছর পেরিয়ে গেছে। এর মধ্যে অসংখ্য গল্প বলেছি, অনেক চরিত্র এসেছে আবার বিদায় নিয়েছে। কিন্তু সবসময় নিজের মতো করে একটি প্রেমের গল্পের খোঁজ করেছি। এমন একটি গল্প, যেটি সত্যিকার অর্থেই আমার নিজের।”

 

সিনেমার গল্প তৈরির অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “গল্প অনেকটা প্রিয় মানুষের মতো। কেউ হঠাৎ এসে জীবনের দরজায় কড়া নাড়ে, আবার কেউ দূরে বসে থাকে—ডাকলেও আসে না। আমার গল্পটাও ঠিক তেমন ছিল। নীরবে অপেক্ষা করেছে, আমিও তার পাশে নীরবে বসে থেকেছি। লিখেছি, কেটেছি, আবার নতুন করে লিখেছি।”

 

পোস্টের শেষাংশে তিনি লেখেন, “অনেক সময় মনে হয়েছে গল্পটাকে খুঁজে পেয়েছি, পরে বুঝেছি এখনও পাইনি। কিন্তু একসময় হঠাৎ উপলব্ধি করলাম, গল্পটা আর দূরে নেই। ধীরে ধীরে সে আমার কাছাকাছি এসে বসেছে। এখন আমি গল্পটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। জীবনের প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।”

 

তবে সিনেমাটির নাম কী হবে, কারা অভিনয় করবেন কিংবা কবে থেকে শুটিং শুরু হবে—এসব বিষয়ে আপাতত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি এই নির্মাতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category