• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের

ক্রীড়া প্রতিবেদক / ৩৮ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

বিশ্বকাপের আয়োজক হিসেবে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ এক জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে পরাজিত করেছে সহ-স্বাগতিকরা। ফোলারিন বালোগানের জোড়া গোল, প্রতিপক্ষের আত্মঘাতী গোল এবং শেষ মুহূর্তে জিওভান্নি রেইনার গোলের সুবাদে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে মাউরিসিও পচেত্তিনোর দল।

 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় যুক্তরাষ্ট্র। সপ্তম মিনিটে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে এগিয়ে যান ওয়েস্টন ম্যাককেনি। ক্রিশ্চিয়ান পুলিসিকের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস বিনিময়ের পর ম্যাককেনির কাটব্যাক ঠেকাতে গিয়ে ভুল করে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। এর মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোলের রেকর্ড নিজের নামের পাশে লেখান তিনি।

 

শুরুতেই এগিয়ে যাওয়ার পর আক্রমণের গতি আরও বাড়ায় স্বাগতিকরা। ২৮তম মিনিটে পুলিসিক ও টাইলার অ্যাডামসের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়িয়েছিলেন এএস মোনাকোর ফরোয়ার্ড ফোলারিন বালোগান। তবে ভিএআরের সহায়তায় দেখা যায় পুলিসিক অফসাইডে ছিলেন, ফলে গোলটি বাতিল করেন রেফারি।

 

তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পরই গোলের দেখা পান ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৩১তম মিনিটে বাম প্রান্ত থেকে পুলিসিকের পাস পেয়ে প্রথম স্পর্শেই বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন বালোগান।

 

দুই গোলে এগিয়ে থেকেও আক্রমণ থামায়নি যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মাঝমাঠ থেকে টিলম্যানের বাড়ানো থ্রু-পাস ধরে বক্সে ঢুকে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোলটি করেন বালোগান। তার জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

 

বিরতির পর কিছুটা গুছিয়ে খেলতে শুরু করে প্যারাগুয়ে। ৫০তম মিনিটে মিগুয়েল আলমিরনকে ফাউল করেছেন ভেবে যুক্তরাষ্ট্রের অধিনায়ক টিম রিমকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু ভিএআর পর্যালোচনায় দেখা যায়, আলমিরন কোনো স্পর্শ ছাড়াই ডাইভ দিয়েছেন। পরে রিমের কার্ড প্রত্যাহার করে উল্টো আলমিরনকেই হলুদ কার্ড দেখানো হয়।

 

ম্যাচের ৭৩তম মিনিটে এক গোল শোধ করে লড়াইয়ে ফেরার আভাস দেয় প্যারাগুয়ে। গোলরক্ষকের লম্বা বল থেকে আলমিরন এনসিসোকে পাস দেন। এনসিসোর বাড়ানো বল ধরে বদলি খেলোয়াড় মাউরিসিও ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান।

 

তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি প্যারাগুয়ে। উল্টো যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ায় যুক্তরাষ্ট্র। ফ্রিম্যানের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত বাঁকানো শটে গোল করেন বদলি মিডফিল্ডার জিওভান্নি রেইনা। তার এই গোলেই ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় মার্কিনদের।

 

সপ্তম মিনিটে লিড নেওয়ার পর পুরো ম্যাচেই নিয়ন্ত্রণ ধরে রাখে যুক্তরাষ্ট্র। প্রথমার্ধে তিন গোল করে ম্যাচের লাগাম নিজেদের হাতে তুলে নেয় তারা। দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

 

বাংলাদেশ সময় শনিবার সকালে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের এই ম্যাচে যুক্তরাষ্ট্রের হয়ে জোড়া গোল করেন ফোলারিন বালোগান। এছাড়া একটি করে গোল করেন জিওভান্নি রেইনা এবং প্যারাগুয়ের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে স্বাগতিকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category