• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

সিরাজগঞ্জে ১ হাজার ফুটের ব্রাজিলের পতাকা, ফাইনালে উঠলে হবে গরু জবাই

নিজস্ব প্রতিবেদক / ৪৬ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছে গোটা বিশ্ব। সেই আবেগের ছোঁয়া লেগেছে সিরাজগঞ্জেও। জেলার কামারখন্দ উপজেলার গ্রাম থেকে শহর, সবখানেই চলছে প্রিয় দল নিয়ে আলোচনা। এরই মধ্যে ব্রাজিলের প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়ে উপজেলার ঠাকুরঝিপাড়া গ্রামে প্রায় এক হাজার ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা টাঙিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন স্থানীয় সমর্থকেরা।

 

শুধু বিশাল এই পতাকাই নয়, ব্রাজিল এবারের বিশ্বকাপের ফাইনালে উঠলে পুরো গ্রামের মানুষকে গরু জবাই করে ভোজের আয়োজনের ঘোষণাও দিয়েছেন তারা। দূর-দূরান্ত থেকে ব্রাজিল সমর্থকেরা পতাকাটি দেখতে সেখানে ভিড় করছেন। অনেকে স্মার্টফোনে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন। প্রায় এক হাজার ফুট দীর্ঘ এই পতাকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব কনটেন্ট ক্রিয়েটররা।

 

কামারখন্দ উপজেলার ঠাকুরঝিপাড়া গ্রামের ব্রাজিল সমর্থক ইউসুফ মণ্ডল বলেন, ব্রাজিল ফাইনালে উঠতে পারলে সেদিন রাত ১০টা থেকে গ্রামে কনসার্টের আয়োজন করা হবে। এতে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে গ্রামের ব্রাজিল সমর্থকদের যৌথ উদ্যোগে গরু জবাই করে পুরো গ্রামের মানুষকে আপ্যায়ন করা হবে। চাইলে আর্জেন্টিনার সমর্থকরাও ওই আয়োজনে অংশ নিতে পারবেন।

 

একই গ্রামের ব্রাজিল সমর্থক ডা. আল আমিন বাবু জানান, প্রতি বিশ্বকাপের মতো এবারও তারা বড় পরিসরে ব্রাজিলের পতাকা টাঙিয়েছেন। গ্রামের সমর্থকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক হাজার ফুট দীর্ঘ এই পতাকা প্রদর্শন করা হয়েছে। ভবিষ্যতে এর দৈর্ঘ্য আরও বাড়ানোর আশা করছেন তারা। তার দাবি, ঠাকুরঝিপাড়া গ্রামের প্রায় ৮৫ শতাংশ মানুষ ব্রাজিলের সমর্থক। তাদের ভালোবাসা, আবেগ ও আন্তরিকতার বহিঃপ্রকাশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মনির হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঠাকুরঝিপাড়া গ্রামের এই বিশাল পতাকার পোস্ট দেখে তিনি সেখানে যান এবং একটি কনটেন্ট তৈরি করে ফেসবুকে প্রকাশ করেন। পরে সেটি লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে ব্যাপক সাড়া ফেলে। তার মতে, ফুটবল উন্মাদনা এখন শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলেও পুরোদমে ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category