• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

প্রস্তাবিত বাজেট বাস্তবতা-বিবর্জিত: আতিক মুজাহিদ

নিজস্ব প্রতিবেদক / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত প্রস্তাবিত বাজেটকে অতিরিক্ত উচ্চাভিলাষী ও বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ।

বৃহস্পতিবার (১১ জুন) বাজেট ঘোষণার পর দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

আতিক মুজাহিদ বলেন, এটি অত্যন্ত উচ্চাভিলাষী এবং বাস্তবতা-বিবর্জিত একটি বাজেট। সরকার প্রায় আড়াই লাখ কোটি টাকার বাজেট ঘাটতির কথা উল্লেখ করলেও বাস্তবে সেই ঘাটতির পরিমাণ সাড়ে চার লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। কারণ, প্রস্তাবিত ৬ দশমিক ৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে তা অর্জন করা কঠিন বলেই মনে হচ্ছে।

তিনি আরও বলেন, রাজস্ব আহরণে ২ লাখ কোটিরও বেশি ঘাটতি থেকে যেতে পারে বলে তার ধারণা। ফলে প্রকৃত আর্থিক চিত্র বিবেচনায় নিলে, এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতির বাজেট হিসেবে বিবেচিত হওয়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category