• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

জিম্বাবুয়ের বিপক্ষে লাল বলের ম্যাচে থাকছেন জাকের-রবিনরা

ক্রীড়া প্রতিবেদক / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ক্রিড়া প্রতিবেদক 

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলে এবারও লাল বলের ক্রিকেটকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় দলের ভবিষ্যৎ পাইপলাইন আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে অংশ নেবে এইচপি স্কোয়াড। পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে দুটি চার দিনের ম্যাচও খেলবে তারা।

ওয়ানডে সিরিজ এখনও চলমান থাকলেও ইতোমধ্যে চার দিনের ম্যাচের জন্য সম্ভাব্য স্কোয়াডের বেশ কিছু নাম জানা গেছে। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, লাল বলের এই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাকের আলী। সাদা বলের সিরিজে না থাকলেও চার দিনের ম্যাচে সুযোগ পাচ্ছেন মাহফিজুল ইসলাম রবিন।

লাল বলের স্কোয়াডে আরও থাকছেন মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, ইফতেখার ইফতি, অমিত হাসান, ইয়াসির রাব্বি, চৌধুরি রিজওয়ান, আশিকুর রহমান শিবলি, প্রিতম কুমার, নাইম আহমেদ ও আনামুল হক। জাতীয় দলের নিয়মিত সদস্য নাইম হাসানও প্রথম চার দিনের ম্যাচে থাকবেন। এরপর টেস্ট সিরিজ খেলতে তিনি জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবেন।

আগামী ১৩ জুন সীমিত ওভারের সিরিজ শেষ হওয়ার পর জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলবে এইচপি দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category