• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

বাজেটের আগে সোনার দামে বড় স্বস্তি, ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

 

আসন্ন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার আগের দিন দেশের বাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম কমে প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকায়। এর আগে মঙ্গলবার (৯ জুন) এই মানের সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা।

 

বুধবার (১০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নির্ধারিত মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

 

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

 

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম রাখা হয়েছে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা।

 

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ৩ হাজার ৩২ টাকা।

 

এদিকে বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। এর আগে মন্ত্রিসভার অনুমোদনের পর বাজেট প্রস্তাবে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে সংসদে পাস হওয়ার মধ্য দিয়ে আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।

 

আসন্ন বাজেটে সোনার ওপর আরোপিত ভ্যাট কাঠামোতেও পরিবর্তন আসতে পারে। বর্তমানে দেশে সোনা ও স্বর্ণালংকার বিক্রির মোট মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হয়। তবে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ পদ্ধতি পরিবর্তন করে নির্দিষ্ট অঙ্কের ভ্যাট আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 

এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হতে পারে। বর্তমান বাজারমূল্য অনুযায়ী, এখন প্রতি ভরি স্বর্ণালংকার কিনতে ১০ হাজার টাকারও বেশি ভ্যাট দিতে হয়। একই সঙ্গে উৎসে করও কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category