• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যার ঘটনায় গ্রেফতার ২

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মো. বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

‎মঙ্গলবার (৯ জুন) রিয়াজ ও আল আমিন নামের ওই দুই জনকে মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে গ্রেফতার করা হয়। ‎বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

‎তিনি বলেন, বিল্লাল হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রিয়াজ ও আল আমিন নামের ওই দুই জনকে মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

‎এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে একটি গলিতে বিল্লালকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌচাক এলাকায় একটি মারামারির ঘটনার সালিশি সমাধানকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category