• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

বিয়ের ৪দিন পর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি ::
বিয়ের ৪ দিন পর বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চরএলাহী বাজার থেকে প্রজেক্ট এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র চার দিন আগে বিয়ে করেন সাইমুন ইসলাম। বিয়ের পর স্ত্রীকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে নিয়ে আসেন তিনি। শুক্রবার রাতে বন্ধু রিপাতকে বাড়ি পৌঁছে দিতে একই মোটরসাইকেলে রওনা হলে পথে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সাইমুন ও তাঁর বন্ধু রিপাত গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক সাইমুনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ভোরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহত রিপাত বর্তমানে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো নুরুল হাকিম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category