• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে বিরল ঘটনা: সর্বমিত্র চাকমা

Reporter Name / ৫৩ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা। তিনি এ ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সর্বমিত্র চাকমা বলেন, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দীপেন দেওয়ান মন্ত্রিত্ব থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা, কারণ সাধারণত ক্ষমতায় থাকা ব্যক্তিরা পদ আঁকড়ে ধরে রাখতে চান।

তিনি আরও বলেন, দীপেন দেওয়ানকে যতটুকু জানার সুযোগ হয়েছে, তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত ও স্বল্পভাষী একজন মানুষ। রাজনৈতিক অঙ্গনে যেখানে পারস্পরিক দোষারোপ ও কটূক্তি প্রায় নিয়মিত ঘটনা, সেখানে তিনি কখনো বিরোধী পক্ষকে আক্রমণাত্মক ভাষায় সমালোচনা করেননি।

সর্বমিত্র চাকমা তার স্ট্যাটাসে উল্লেখ করেন, শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও দায়িত্ব গ্রহণের পর দীপেন দেওয়ানকে সক্রিয়ভাবে কাজ করতে দেখা গেছে। তার মতে, দেশ ও পার্বত্য অঞ্চলের মানুষের স্বার্থে দীপেন দেওয়ানের মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদদের প্রয়োজন রয়েছে।

তবে পদত্যাগের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত নন জানিয়ে তিনি বলেন, এর পেছনে ব্যক্তিগত বা অভ্যন্তরীণ কোনো কারণও থাকতে পারে। তারপরও তিনি মনে করেন, প্রধানমন্ত্রীর আহ্বান পেলে দীপেন দেওয়ান দায়িত্ব পালনে না বলবেন না।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দীপেন দেওয়ান। ঈদুল আজহার ছুটি শেষে তিনি পদত্যাগপত্র জমা দেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হন। পরে ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category