• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘোড়াঘাটে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হাকিমপুরে দুই কলেজে তিন পরীক্ষার্থীর কেউ পাস করেনি চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ১৬৬ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মব্যস্ততায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সকাল সোয়া ৯টায় তিনি সচিবালয়ে নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সচিবালয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী দিনের নির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

এদিকে ঈদের ছুটি শেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। সকাল সাড়ে ৯টার মধ্যে সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত হলেও অনেকে কিছুটা দেরিতে অফিসে আসেন। কেউ কেউ গ্রামের বাড়ি থেকে সরাসরি কর্মস্থলে যোগ দেন।

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত হলেও অনেকেই সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। ফলে দিনের শুরুতে স্বাভাবিক কর্মচাঞ্চল্য কিছুটা কম ছিল।

জনপ্রশাসন, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, গৃহায়ণ ও গণপূর্ত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে উপস্থিতি থাকলেও অনেক কক্ষেই কর্মকর্তা-কর্মচারীদের আনাগোনা তুলনামূলক কম দেখা গেছে।

এদিকে রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে ব্যাংকগুলো খোলা থাকলেও প্রথম কর্মদিবসে গ্রাহক ও কর্মীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে সরকারি-বেসরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category