• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

রাজধানীর হাসপাতালে আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে ওয়ার্ড বয়

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

 

রাজধানীর ডেমরার একটি বেসরকারি হাসপাতালে আড়াই বছরের এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ওয়ার্ড বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত নুর নবী (২০) আদালতে অভিযোগ স্বীকার করলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, ঈদের পরদিন শুক্রবার ডেমরার সারুলিয়া এলাকার শামসুল হক জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। শিশুটির মা ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদের কারণে ওয়ার্ডে অন্য কোনো রোগী না থাকায় শিশুটি মায়ের সঙ্গেই হাসপাতালে অবস্থান করছিল।

অভিযোগ রয়েছে, শিশুটি হাসপাতালের রিসেপশনের কাছে গেলে ওয়ার্ড বয় নুর নবী তাকে জোর করে পাশের একটি ওয়েটিং রুমে নিয়ে যান। সেখানে ধর্ষণচেষ্টার সময় হাসপাতালের কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খন্দকার বলেন, এ ঘটনায় শিশুটির বাবা শুক্রবার গভীর রাতে থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্তকে আদালতে হাজির করা হলে তিনি অভিযোগ স্বীকার করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নুর নবীর বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার সিন্নিরচর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে শামসুল হক জেনারেল হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে, অভিযুক্তকে আটকের সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category