• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

২০১৪ সালের পর সব নির্বাচনই ছিল ‘সাজানো’, দাবি জিএম কাদেরের

Reporter Name / ৫৪ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

 

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দাবি করেছেন, ২০১৪ সাল থেকে দেশে অনুষ্ঠিত সব জাতীয় নির্বাচনই ছিল ‘সাজানো’ এবং ‘পূর্বনির্ধারিত’। তিনি অভিযোগ করেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনেও ভোট কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এ নিজের দুটি বইয়ের প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ভোটার সংখ্যা বৃদ্ধি পেলেও নির্বাচনে বুথের সংখ্যা কমানো হয়েছে, যা ভোটার উপস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ঘোষিত তথ্যকে প্রশ্নবিদ্ধ করে। তার দাবি, বাস্তবে ভোটার উপস্থিতি অনেক কম ছিল, কিন্তু সরকারি হিসাবে তা বেশি দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, অধিকাংশ ভোটকেন্দ্রে দীর্ঘ সময় ভোটার উপস্থিতি ছিল না। তবুও কমিশন যে ভোটের হার ঘোষণা করেছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি মন্তব্য করেন।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তার অভিযোগ, দেশে সংবাদমাধ্যম এখন আত্মনিয়ন্ত্রণের মধ্যে কাজ করছে এবং অনেক তথ্য প্রকাশে অনীহা দেখা যাচ্ছে।

এ ছাড়া দেশে দুর্নীতি, মামলা বাণিজ্য ও রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, সাধারণ মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধেও নানা ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, শামীম হায়দার পাটোয়ারী, আনিস আলমগীরসহ বিশিষ্ট ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category