• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে স্বপ্ন পূরণ নূরজাহান বেগমের

Reporter Name / ৭২ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

বয়সের ভারে ন্যুব্জ, চোখের আলোও হারিয়েছেন অনেক আগেই। তবুও মনের গভীরে লালন করে রেখেছিলেন একটি স্বপ্ন—একবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে নূরজাহান বেগমের।

ঢাকার বিক্রমপুরের বাসিন্দা নূরজাহান বেগম বর্তমানে একাকী জীবন কাটাচ্ছেন। স্বামী ও সন্তানদের হারিয়ে জীবনের শেষ প্রান্তে এসে দীর্ঘদিন ধরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে একনজর দেখার এবং তার সঙ্গে কথা বলার ইচ্ছা পোষণ করে আসছিলেন।

শনিবার (৩০ মে) মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেই উপস্থিত ছিলেন নূরজাহান বেগম।

অনুষ্ঠানের একপর্যায়ে তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। দৃষ্টিশক্তি হারিয়ে ফেলায় তাকে দেখতে না পারলেও তার উপস্থিতি অনুভব করেন নূরজাহান বেগম। এ সময় তিনি প্রধানমন্ত্রীর জন্য আন্তরিকভাবে দোয়া করেন।

নূরজাহান বেগমের এই আবেগঘন মুহূর্ত উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে। বহুদিনের একটি স্বপ্ন পূরণ হওয়ায় তিনি আনন্দ ও আবেগে আপ্লুত হয়ে পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category