• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

শিবপুরে ৭ বছরের শিশু যৌন হয়রানির শিকার; অভিযুক্তকে গ্রেফতার

Reporter Name / ৬৯ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

নরসিংদী প্রতিরিধি

নরসিংদীর শিবপুরে ৭ বছরের এক শিশুকে যৌন হয়রানি অভিযোগে জজ মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৯ মে) বেলা ১১ টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামের আল আমিনের গ্যারেজে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় শিবপুর মডেল থানায় শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত জজ মিয়া পুটিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত আবু সিদ্দিক মিয়ার ছেলে।

পুলিশ ও শিশুটির স্বজনরা জানায়, শুক্রবার বেলা ১১ টার দিকে ভুক্তভোগী শিশুটি প্রতিবেশীর গাছ তলায় আম কুড়াতে গেলে অভিযুক্ত জজ মিয়া ওই শিশুকে গাছ থেকে অনেক আম পেরে দেওয়ার প্রলোভন দেখিয়ে আল আমিনের অটোরিকশা চার্জ দেওয়ার গ্যারেজে নিয়ে যায়। সেখানে চৌকির ওপর বসিয়ে লম্পট জজ মিয়া তার যৌন কামনা চরিতার্থ করতে জোরপূর্বক তার গোপনাঙ্গ শিশুটিকে স্পর্শ করাইয়া যৌন নিপীড়ন করে। এক পর্যায়ে শিশুটি পানি খাওয়ার কথা বলে বাহির হয়ে বাড়ীতে চলে আসে।

বাড়ীতে এসে শিশুটি কান্না করতে করতে তার মায়ের কাছে ঘটনা সবিস্তারে জানায়। পরে শিশুটির স্বজনরা বিষয়টি স্থানীয় কয়েকজনকে অবগত করে। পরে স্থানীয়রা লম্পট জজ মিয়াকে আটক করে পুলিশে খবর দিলে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত তাকে আটককৃত জজ মিয়াকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, সংবাদ পেয়ে  পরপরই আমরা অভিযুক্তকে গ্রেফতার থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category