• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, আগারগাঁওয়েও বড় জামাতের আয়োজন

Reporter Name / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। মুসল্লিদের সুবিধার্থে পর্যায়ক্রমে সকাল থেকে একাধিক জামাতের আয়োজন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং বেলা ১০টা ৪৫ মিনিটে।

এ ছাড়া রাজধানীর দুই সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন মসজিদেও স্থানীয়ভাবে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে, যাতে বিপুল সংখ্যক মুসল্লি স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।

অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে বৃহৎ ঈদ জামাতের আয়োজন করেছে। ঈদের দিন সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে একসঙ্গে ২৫ হাজারের বেশি মুসল্লি অংশ নিতে পারবেন বলে জানিয়েছে ডিএনসিসি।

ঈদ উপলক্ষে রাজধানীজুড়ে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও মুসল্লিদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category